• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামা‌টি‌তে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫
রাঙামা‌টি‌তে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজয় ধর, রাঙামাটি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামা‌টিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বি‌কে‌লে পৌরসভা চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানের শিষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএন‌পি দলীয় কার্যাল‌য়ে এসে শেষে হয়। পরে দলীয় কার্যাল‌য়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহমেদ সা‌ব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় জেলা বিএনপির সভাপ‌তি দীপেন তালুকদার, সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, সহ সভাপ‌তি এ্যাড. সাইফুল ইসলাম প‌নির, সাংগঠ‌নিক সম্পাদক সাইফুল আলম শা‌কিলসহ ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে দলীয় কার্যাল‌য়ের সাম‌নে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031