• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি স্বাধীনতা দিবস পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি স্বাধীনতা দিবস পালন


আজ ২৬ মার্চ বুধবার দুপুরে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মগদাই বাজারে দলীয় কার্যালয়ে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ।

প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত যুবদলের অন্যতম নেতা সাইফু উদ্দিন তারেক, প্রবিন বিএনপি নেতা মোহাম্মদ সলিমুল্লাহ।

যুবদলের নেতা নেছারুল হায়াত খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা লোকমান হোসাইন, নুরুল আমিন ফারুকী, নুরুল আকতার, ইউনুস সওদাগর, মোহাম্মদ ইলিয়াস, পশ্চিম গুজরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ শহিদুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, মোহাম্মদ সোহেল, ওসমান চৌধুরী, শেখ মোহাম্মদ, আলমঙ্গীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ নেজাম প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031