• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাইজিং স্টার আলেকদিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিজি জুনিয়র মুরাদপুর একাদশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
রাইজিং স্টার আলেকদিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিজি জুনিয়র মুরাদপুর একাদশ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড,(চট্টগ্রাম)

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কৃতিক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে রাইজিং স্টার আলেকদিয়া একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে, সিজি জুনিয়র মুরাদপুর একাদশ।
শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় সিজি জুনিয়র মুরাদপুর একাদশে’র কাছে ১-০ গোলে পরাজিত হয় রাইজিং স্টার আলেকদিয়া একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন,সিজি জুনিয়র মুরাদপুর একাদশের গোলরক্ষক জাবেদ (২৩নং জার্সি)। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

শুক্রবার বিকাল ৩:৩০টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মো:জানে আলম বাবুল মেম্বার।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ০-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১-০ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ হয়। পরবর্তীতে খেলায় সিজি জুনিয়র মুরাদপুর একাদশ ১-০ গোলে রাইজিং স্টার আলেকদিয়া একাদশকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও আর কোন গোল করতে পারেনি দুই দলই। এ খেলায় জয় নিয়ে সিজি জুনিয়র মুরাদপুর একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয়।

সিজি জুনিয়র মুরাদপুর
একাদশ : জাবেদ (গোলরক্ষক+অধিনায়ক) আতিক, নয়ন,আসিফ,সাইফুল,সাহাজান,সোহেল, জাবেদ,জাকির,রাকিব,রাকিব,ইসমাইল,আতিক,বাবু।