• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রবিবার থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে— শিল্প উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪
রবিবার থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে— শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রবিবার দেশের সব তৈরি পোশাক শিল্প কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে এবং ব্যবস্হা নেয়া হবে।

আদিলুর রহমান খান বলেন, তৈরি পোশাক খাতে উদ্ভূত সমস্যা সমাধানে সরকার কমিটি করেছে। এ কমিটির মাধ্যমে সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছিল, তা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, আমরা এমন একটা জায়গায় এসেছি, যখন একটা ক্রাইসিস তৈরি হয়েছে, শিল্প অঞ্চলগুলো কীভাবে চালু রাখা যায়। আমরা আলোচনা করছি, এমন একটা পরিস্থিতিতে যেন কারখানা রক্ষা করা যায়, সঙ্গে সঙ্গে শ্রমিকের অধিকারও রক্ষা করা যায়। কারখানা রক্ষা করতে গিয়ে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকরা কারখানা রক্ষার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করছে। মালিকরা ভীষণভাবে সহযোগিতা করছে। কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে না, বেতন পাওয়ার প্রশ্ন আছে। শিল্প মন্ত্রণালয় থেকে স্পেশালি লিখে একটা বড় কারখানায় শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে হয়েছে, যেটা করার কথা ছিল না।

তিনি বলেন, আমরা জানি গত ১৫ বছর কী ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন হয়নি। অন্য ধরনের পরিস্থিতি হয়েছে।পোশাক শিল্প কারখানায় সংঘাতময় পরিস্থিতিতে তৃতীয় পক্ষের লাভ হবে বলেও মন্তব্য করেন তিনি।রাজনীতির নামে কী ধরনের পরিস্থতি তৈরি করা হয়েছিল এবং মানুষের ওপর কেমন অবিচার করা হয়েছে সেগুলোও আমরা জানি। আমাদের এসব সমস্যা মোকাবেলা করে এগোতে হচ্ছে। এজন্য শ্রমিক সংগঠন ও মালিকদের এগিয়ে আসতে হবে।