• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রফতানি বহুমুখীকরণে নীতিনির্ধারণী সহায়তার আহ্বান: বিজিএমইএ’র সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
রফতানি বহুমুখীকরণে নীতিনির্ধারণী সহায়তার আহ্বান: বিজিএমইএ’র সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম

রাজীব দে ঢাকা:

রাজধানীর আর্মি গলফ ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক শিল্প পরিবার থেকে নির্বাচিত প্রতিনিধি ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন কুমিল্লা-৯ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং দেশের স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠান চৈতি গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম এমপি।

বিজিএমইএ-র উদ্যোগে আয়োজিত এই ‘ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা’য় পোশাক খাত থেকে উঠে আসা নীতিনির্ধারকদের সম্মাননা প্রদান করা হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালামের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক খাতের উদ্যোক্তারা সরাসরি নীতিনির্ধারণীতে থাকায় এ খাতের সংকট নিরসন ও রফতানি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণে সরকারের পক্ষ থেকে জোরালো নীতিনির্ধারণী সহায়তা এবং সহজ শর্তে বিনিয়োগ সুবিধার আহ্বান জানানো হয়।

তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এবং সফল শিল্পোদ্যোক্তা হিসেবে মোঃ আবুল কালাম দীর্ঘকাল ধরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ধানের শীষ প্রতীকে জনরায় নিয়ে জাতীয় সংসদে তাঁর সরব উপস্থিতি পোশাক শিল্পের আধুনিকায়ন, নীতি সহায়তা ও শ্রমিক কল্যাণে নতুন মাত্রা যোগ করবে বলে বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ-র বর্তমান ও প্রাক্তন পর্ষদ সদস্য, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পোশাক শিল্পের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930