• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুর মেট্রোপলিটন পুলিশ পুনাক এর আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
রংপুর মেট্রোপলিটন পুলিশ পুনাক এর আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আজ রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। জনাব মাহমুদা হোসেন, সভানেত্রী, পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ এই শুভ কার্যক্রমে অংশগ্রহণ করে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোছাঃ দিল আখতার জাহান, রিফাত জাহান তিশা, নিয়তি রায় পিংকি, রোকসানা বেগম সহ পুনাকের অন্যান্য সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ঈদের আনন্দ ভাগ করে নেওয়া, যা তাদের ঈদ আনন্দে কিছুটা সুখের পরশ এনে দিয়েছে।

পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ উপলক্ষে ঈদ উপহার পেয়ে অসহায় ও দুস্থ নারীগণ উচ্ছ্বাস প্রকাশ করেন।