• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুরে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
রংপুরে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজ ০৬ মার্চ ২০২৫ খ্রি. বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, (ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, বাহারুল আলম, বিপিএম, পুলিশ মহা পরিদর্শক,বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল,জনাব মোঃ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর
( অ্যাটনী জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,এডভোকেট এহসানুল হক সমাজী,
স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মাননীয় আইজিপি বাহারুল আলম,বিপিএম বলেন,
৫ ই আগষ্টের পরে বৈষম্যহীন সমাজ গঠন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে সমস্ত মামলা হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে আইন ও বিচার বিভাগের প্রতি সুবিচারের আহবান জানান। নাগরিক সমাজের কাছে অনুরোধ করে তিনি বলেন “পুলিশ বাহিনীর সাথে ভালো আচরণের মাধ্যমে কাছে টেনে নেওয়ার জন্য এবং পুলিশকে আবারও মানুষের কাছে গ্রহণ যোগ্য করে তোলার কথা বলেন।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ, রংপুর বিভাগের প্রশাসন, বিচার বিভাগ, পিপি/এপিপি ও রংপুর রেঞ্জের পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।