• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুক্তরাষ্ট্রে এআইএএ ডিজাইন-বিল্ড-ফ্লাই প্রতিযোগিতা-২০২৫ এ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অসাধারণ সাফল্য

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫
যুক্তরাষ্ট্রে এআইএএ ডিজাইন-বিল্ড-ফ্লাই প্রতিযোগিতা-২০২৫ এ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অসাধারণ সাফল্য

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে গত ১০–১৩ এপ্রিল ২০২৫ এ অনুষ্ঠিত এআইএএ ডিজাইন-বিল্ড-ফ্লাই (AIAA Design-Build-Fly Competition 2025) প্রতিযোগিতায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি) অসাধারণ সাফল্য অর্জন করে। ডিজাইন-বিল্ড-ফ্লাই (DBF) ২০২৫ এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (AAUB) প্রথম অংশগ্রহণেই সার্বিকভাবে গৌরবময় ৩৬তম স্থান অর্জন করে এবং ডিজাইন রিপোর্টে ১৮তম স্থান অর্জন করে, যা এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক অসাধারণ সাফল্য । উল্লেখ্য যে, প্রাথমিক ডিজাইন পর্বে বিশ্বের ১৭৯টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে ১১১টি বিশ্ববিদ্যালয় মনোনীত হয় এবং এর মধ্যে এএইউবির দল ৬৭তম স্থান পায়।

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর অনুপ্রেরণা ও দিক-নির্দেশনা এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি এর সার্বিক তত্বাবধানে এএইউবি দলটি অবিস্মরণীয় মাইলফলক অর্জন করে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগীয় চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল, এসিএসসি, পিএসসি, পিএইচডি এর নেতৃত্বে এএইউবি এর ১২ সদস্যের দলটি উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।