মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম (অবঃ) আজ সকাল ১০ টা ৩৫ ঘটিকায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর প্রয়াণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে।