• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট শেরাটন ঢাকায় ‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্ক’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৪
মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট শেরাটন ঢাকায় ‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্ক’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী নোট) উপস্থাপন করেন মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট এর এশিয়া প্যাসিফিক ও এমইএ এর চিফ ইকোনমিস্ট ডেভিড ম্যান। আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ববাজারের সামষ্টিক (ম্যাক্রো) অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়। প্রবৃদ্ধির ধারণা, মুদ্রাস্ফীতির প্রবণতা, সুদের হার, বৈদেশিক মুদ্রার গতিশীলতা, রপ্তানি সক্ষমতা, রেমিট্যান্স প্রবাহ, অতিরিক্ত সঞ্চয় ও ক্রেডিট মার্কেট সংক্রান্ত বিষয়েও বিস্তৃত আলোচনা হয়। এছাড়া, প্রয়োজনীয় ও ঐচ্ছিক পণ্যের মধ্যে ভোক্তাদের ব্যয়ের ধরনে পরিবর্তন ও বাইরে খাওয়া এবং ই-কমার্স ও বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার বিষয় আলোচনায় উঠে আসে। কিছু ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ভ্রমণের প্রবণতার মতো নানা বিষয়েও বক্তারা কথা বলেন। উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করে অর্থনীতির ফলাফলকে তুলে আনার কাজ করে বৈশ্বিক গবেষণা ও উপদেষ্টা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট (এমইআই)। এমইআই আয়োজিত এ অনুষ্ঠানে স্বনামধন্য অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কান্ট্রি হেড এবং মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলোর ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের স্থানীয় ও বহুজাতিক সংস্থাগুলোর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসাররা অংশ নেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31