• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির ২০২৬ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করেছেন জনাব হাজী মোহাম্মদ উল্লাহ রাজেশ।দীর্ঘদিন পরে বণিক সমিতির নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে তার পুরো প্যানেল নিরঙ্কুশ জয় ছিনিয়ে নেয়।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ রাজেশ বলেন, “মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।” তিনি আরও যোগ করেন, যাদের মা বেঁচে আছেন, তাদের মাথায় মায়ের দোয়া থাকলে দুনিয়ার কোনো শক্তি তাদের আটকাতে পারবে না। মূলত সত্য ও হকের পথে থেকে ভোটারদের সেবা করার কারণেই এই বিজয় সম্ভব হয়েছে।

পুরান ঢাকার যানজট নিরসন, ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যা সমাধান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভিন্ন জটিলতায় ব্যবসায়ীদের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। রাজেশ জানান, তার প্যানেলের ১৭ জনের মধ্যে ১৩ জনই নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১২ জনই সম্পূর্ণ নতুন মুখ।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা প্রতিদিন দেখা করতে বা খেতে চায় না, তারা চায় তাদের ভোটাধিকার এবং বিপদে সঠিক নেতৃত্ব।নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশ বজায় রেখে আগামী তিন বছর ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

এই জয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নবনির্বাচিত এই কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ মিলটন রহমান। ব্যবসায়ীরা আশা করছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে বেগমবাজার-মৌলভীবাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930