• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভাইয়া গ্রুপের প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৪
ভাইয়া গ্রুপের প্রতিবাদ

দৈনিক কালবেলায় গত ১২ জুন ভাইয়া গ্রুপের প্লট প্রতারণা শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার (১২ জুন) এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়। ভাইয়া গ্রুপ দাবি করেছে, দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক নয়। ভাইয়া গ্রুপ একটি ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ। ১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠনটি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। প্রতিষ্ঠনটি দ্বারা প্রতারিত হয়েছেন মর্মে আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি। প্রতিবেদনের প্রথমাংশে যা উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো- আমাদের প্লটের যারা ক্রেতা বা গ্রাহক, তারা সব কাগজপত্র দেখে-শুনে, সরেজমিন পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে তবেই প্লট বুকিং এবং ক্রয় করে থাকেন। পেমেন্ট প্রাপ্তির ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে প্লট রেজিষ্ট্রেশন প্রদান করে। কোনো প্রকল্পের বিষয়েই প্রতিষ্ঠান কোনো রকম লুকোচুরি করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমাদের স্পষ্ট বক্তব্য এই, ভাইয়া গ্রুপ আরও অন্য পাঁচ-দশটি প্রতিষ্ঠানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই প্রতিষ্ঠান বরাবরই স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার পক্ষে ছিল, এখনো আছে। আমরা এ অসত্য প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই একই প্রতিবাদ লিপিটি দৈনিক কালবেলা পত্রিকায় গত শনিবার (১৫ জুন-২০২৪) তারিখে প্রতিবাদ আকারে প্রকাশিত হয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31