• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেস্ট হোল্ডিংস লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বেস্ট হোল্ডিংস লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত সূত্র অনুসারে, বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৩৫ লাখ ০৭ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। যার শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৪৯ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি,আরডি ফুড, আইটি কনসালটান্টস এবং এবি ব্যাংক পিএলসি,ফু-ওয়াং সিরামিক,মালেক স্পিনিং।