• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেস্ট হোল্ডিংস লিমিটেড দরবৃদ্ধির শীর্ষস্হানে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪
বেস্ট হোল্ডিংস লিমিটেড দরবৃদ্ধির শীর্ষস্হানে

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

ডিএসই প্রাপ্ত সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আজ বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় স্থানে উঠে আসা দরবৃদ্ধির তালিকায় সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবি ব্যাংক, এসকে ট্রিমস, মালেক স্পিনিং মিলস,দি পেনিনসুলা চিটাগং,বিকন ফার্মা,অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031