জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকালে এক শোকবার্তায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেত্রী প্রবীন রাজনীতিক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসী প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। জাসদের শোক বিবৃতিতে বলা হয়, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।