• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিআই পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ্য হতে বিসিআই সভাপতির শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিআই পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ্য হতে বিসিআই সভাপতির শোক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিসিআই পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ্য হতে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ)-এর গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিসিআই পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ্য হতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আজ এক শোক বার্তায় বিসিআই সভাপতি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশ গঠনে এক বলিষ্ঠ নেতৃত্বের নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তার বলয় তৈরিতে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে জনাব চৌধুরী বলেন, “বেগম জিয়ার শাসনামলে মুক্ত বাজার অর্থনীতির চর্চা ও বেসরকারি খাতকে উৎসাহিত করার মাধ্যমে শিল্পায়নের যে ভিত্তি রচিত হয়েছিল, তা বাংলাদেশের বর্তমান অর্থনীতির মেরুদণ্ড শক্তিশালী করতে সহায়ক হয়েছে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক নেতাকে হারালো।”

বিসিআই সভাপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দোয়া করেন যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930