• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিসিএমইএ’র ২০২৫ এবং ২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচিত নতুন কমিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
বিসিএমইএ’র ২০২৫ এবং ২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচিত নতুন কমিটি

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)’র ২০২৫ এবং ২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনে মইনুল ইসলাম-প্রেসিডেন্ট, মো. মামুনুর রশীদ এফসিএমএ ও আব্দুল হাকিম সুমন-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইরফান উদ্দীন-জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

৩ মার্চ, ২০২৫ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ১২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট-রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানী, রাশীদ মাইমুনুল ইসলাম ও আসিফ ইকবাল মাহামুদ।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারিয়ান ইউসুফ, সিফাত-ই-আরমান, হামজা সাকিফ তাবানী ও মোঃ আশরাফুজ্জামান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031