আজ বিকাল ৩.৩০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিআইডিএস সম্মেলন কক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মধ্যে ‘Research and Advocacy for Industrial Development in Bangladesh’ শীর্ষক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। বিআইডিএস এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং বিসিআই এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিআই এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রীতি চক্রবর্তী সহ বিসিআই এর অন্যান্য পরিচালকবর্গ উপস্থিত ছিলেন এবং বিআইডিএস এর গবেষণা পরিচালকবর্গ সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লিখিত সমঝোতা স্মারক (MoU) এর মূল লক্ষ হল উভয় পক্ষ মিলে (a) Quarterly State of Manufacturing Industry (b)Research on Manufacturing Sector এবং (c) Policy Advocacy নিয়ে কাজ করা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য State of Manufacturing Industry (SoI) অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সম্পর্কে Real Time Data সংশ্লিষ্ট শিল্প মালিক সহ সকল স্টেক হোল্ডারের জানা দরকার। তিনি বলেন একটি শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠান হিসাবে বিআইডিএস এ কাজটি সুন্দর ভাবে করতে পারবে এবং এর মাধ্যমে শিল্প মালিক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, সরকার সকলে উপকৃত হবে। তিনি বিআিইডিএস এর মহাপরিচালক সহ অন্যান্যদের ধন্যবাদ জানান।
বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, বিআইডিএস সরকারের একটি গবেষণা উইং এবং স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান, আমরা দেশের শিল্প নিয়ে গবেষণার জন্য বেসরকারি খাতের সাথে মিলে কাজ করতে ইচ্ছুক সেক্ষেত্রে গষেণা কর্মে বিসিআইকে সহযোগী হিসেবে পেয়ে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিল্প খাতের প্রকৃত সমস্যাগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে শিল্পের জন্য নীতি প্রণয়নে কার্যকর ও বাস্তবধর্মী গবেষণার সুযোগ তৈরি হবে।