• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার খাল নদী জলাশয় রক্ষার আহবানময়লার ভাগাড় হবে ফুলের বাগান_ অধ্যাপক মতিন সৈকত এআইপি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৫
বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার খাল নদী জলাশয় রক্ষার আহবানময়লার ভাগাড় হবে ফুলের বাগান_ অধ্যাপক মতিন সৈকত এআইপি

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি

‘ আমার দেশ আমার পরিবেশ-রাখবো সুস্থ সুন্দর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ পরিবেশ স্কুলের আয়োজনে জুন মাসব্যাপী পরিবেশ সংরক্ষণ ও দূষণে নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। তারি ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ৫ জুন বৃহস্পতিবার সকালে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালাডুমুর নদী এবং মাইথারকান্দি খালের মোহনায় ময়লা আবর্জনার ভাগাড়ে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা, জাতীয় পরিবেশ এবং  জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন ‘খাল নদী জলাশয় রক্ষার আহবান, ময়লার ভাগাড় হবে ফুলের বাগান। পরিবেশ দূষণ হয় ধীরে ধীরে, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীর ধরে। অনেক সময় এ দূষণ দেখা যায়না। বহু বছরের অবনতি যখন ভয়াবহ রূপে ভেসে উঠে তখন পরিবেশের মারাত্মক বিপর্যয় ধরা পড়ে। চারদিকে এর ভয়াবহ ক্ষতি পরিলক্ষিত হয়। তখন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়না। পরিবেশের বিরূপ প্রভাবের ফলে জলে ও স্থলে কোথায়ও জীববৈচিত্র্য শান্তিতে স্বস্তিতে থাকতে পারেনা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকার এবং জনগণের জোরালো প্রচেষ্টা চালাতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ মনস্ক হিসেবে গড়ে তুলতে হবে।

গৌরীপুর বাজারের ময়লা আবর্জনা ভাগাড় সরিয়ে খাল নদী বাচাঁতে হবে।’ সোনালী ব্যংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক, ক্রীড়াবিদ মোঃ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন  অধূমপায়ী ফোরাম (অফ)’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, দূর্বাঘাস সাহিত্য সংসদের সভাপতি কবি মোঃ ওয়াহিদুজ্জামান, সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান তালুকদার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইঁয়া, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন, অধূমপায়ী ফোরাম অফ’র  উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বপন, সহসভাপতি মোঃ সাইদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ফারুক কামাল,দপ্তর সম্পাদক মোঃ  তৈয়ব আলী, সদস্য আমিক বিন জামান, মোঃ মকবুল হোসেন, মোঃ সেলিম সওদাগর, মোঃ শাহজালাল সরকার, মোঃ রমিজ উদ্দিন সরকার, মোঃ আমির হোসেন, মোঃ মহসিন খান, মোঃ এনামুল হক খান, মোঃ জাহিদ সওদাগর, ব্রাক কর্মকর্তা আব্দুস সালাম, সমাজকর্মী  মোঃ সাইফুল ইসলাম, দোল্লাই নোয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ অহিদুর রহমান, প্রভাষক মোঃ সোহেল রানা, সমাজকর্মী মোঃ কামাল হোসেন, নৈয়ার সাইন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  ইঞ্জিনিয়ার হেলাল শিকদার, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম, রেমিট্যান্স যোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধন এবং আলোচনায অংশ গ্রহনকারী অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক একসাথে ঐক্যবদ্ধভাবে পরিবেশ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930