• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বাহিনী কর্তৃক ফেনী এলাকায় বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৫
বিমান বাহিনী কর্তৃক ফেনী এলাকায় বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ফেনী এলাকায় বন্যা পরবর্তী উন্নয়ন কাজের উদ্বোধন ২৩ জুন ২০২৫, সোমবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। বিমান বাহিনী প্রধান, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন’ ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখেন এবং দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধান সুধী সমাবেশে সর্বপ্রথম মাননীয় প্রধান উপদেষ্টার সময় উপযোগী দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যে সকল প্রতিষ্ঠান আর্থিক, ত্রাণ ও বিভিন্নভাবে সার্বিক সহায়তা প্রদান করেছে, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর স্বতঃস্ফুর্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রমে বিমান বাহিনী দেশ ও জনগণের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ফেনী জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সাথে তৎকালীন বৈরি আবহাওয়া ও বিছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে, যা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। উক্ত পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবং সম্মানিত বিমান বাহিনী প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ভয়াবহ এ বন্যাদুর্গত কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় হেলিকপ্টার ও ইউএভি এর মাধ্যমে দ্রুততম সময়ে এরিয়াল রেকোনাইসেন্স মিশন পরিচালনা করতঃ বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় জরুরী উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করে বাংলাদেশ বিমান বাহিনী। পরবর্তীতে বিমান বাহিনী প্রধান এর দিকনির্দেশনায় বন্যার পানি সরে যাওয়ার পরপরই বিমান বাহিনীর সদস্যগণ পুনর্বাসন কার্যক্রম শুরু করেন এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও শিক্ষা উপকরণের অভাব লাঘবে শিক্ষা সামগ্রী প্রদান করে ছাত্র-ছাত্রীদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে পুনরায় বিদ্যালয়গামী করতে সক্ষম হোন। সামগ্রিকভাবে বিমান বাহিনী কর্তৃক বন্যা পরবর্তী এ পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংস্কার কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930