• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ১১(এগারো) জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নোয়াখালী

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ১১(এগারো) জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নোয়াখালী

অদ্য বেলা ১১:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ লাইন্স,শহীদ কনস্টেবল মনিরুল হক হলে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ হতে এনামুল হাসান শাকিল, আমেনা বেগম মর্জিনা, মোহাম্মদ মেহেদী হাসান শুভ, মোঃ নয়ন হোসেন, আলা উদ্দীন, মর্জিনা বেগম, মাইন উদ্দীন, মোহাম্মদ ইকবাল হোসাইন, নির্মল চন্দ্র নাথ, হারুন-অর-রশিদ, আমির হোসেনকে এএসআই নিরস্ত্র পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।