• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিটিকেজি এক্সপো ২০২৬-এ এইচবি এন্টারপ্রাইজের আধুনিক টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৬
বিটিকেজি এক্সপো ২০২৬-এ এইচবি এন্টারপ্রাইজের আধুনিক টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শনী

রাজীব দেঃ

ঢাকার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’-এ নিজেদের অত্যাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান এইচবি এন্টারপ্রাইজ (HB Enterprise)। মেলায় প্রতিষ্ঠানটি টেক্সটাইল খাতের নতুন সব উদ্ভাবন ও স্বয়ংক্রিয় সমাধান নিয়ে অংশগ্রহণ করেছে।

প্রদর্শনীতে নিজেদের অংশগ্রহণ নিয়ে এইচবি এন্টারপ্রাইজের হেড অফ সেলস মো. ইব্রাহিম খলিল বলেন, “আমরা এই আন্তর্জাতিক মেলায় মূলত টেক্সটাইল শিল্পের জন্য বিশ্বের উন্নত ও আধুনিক সব প্রযুক্তি নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের গার্মেন্টস খাতের উৎপাদনশীলতা বাড়ানো এবং সাশ্রয়ী মূল্যে সেরা প্রযুক্তি নিশ্চিত করা।”

মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির স্টলে প্রদর্শিত হচ্ছে উন্নতমানের এমব্রয়ডারি মেশিন, ডিজিটাল প্রিন্টিং মেশিন এবং নিটিং সল্যুশনসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি। বিশেষ করে প্রতিষ্ঠানটির নতুন মডেলের হাই-স্পিড এমব্রয়ডারি মেশিনগুলো দর্শনার্থী ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মো. ইব্রাহিম খলিল আরও যোগ করেন, “টেক্সটাইল শিল্পে বর্তমানে অটোমেশনের গুরুত্ব অপরিসীম। এইচবি এন্টারপ্রাইজ সব সময় বিশ্বমানের ব্র্যান্ডের সাথে সমন্বয় করে নতুন উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত কারখানাগুলোর জন্য নির্ভরযোগ্য সাপোর্ট দিয়ে আসছে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম সার্বক্ষণিক বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে, যা এই খাতের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”

মেলায় এইচবি এন্টারপ্রাইজের স্টলে নতুন প্রযুক্তির লাইভ ডেমোস্ট্রেশন দেখার পাশাপাশি বিশেষজ্ঞরা সরাসরি কারিগরি পরামর্শ প্রদান করছেন। বিটিকেজি এক্সপো ২০২৬ চলবে আগামী ৩ মে পর্যন্ত, যেখানে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি ব্যবসায়ী ও প্রতিনিধি অংশ নিচ্ছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930