• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএসইসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার মেয়াদে পুনঃনিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪
বিএসইসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার মেয়াদে পুনঃনিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ২য় বার মেয়াদে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।তিনি একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রবিবার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ পদে তাঁর পুনঃর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে প্রথমবারের মতো নিয়োগ পেয়ে একাধারে চার বছর পুঁজিবাজারের উন্নয়নে কাজ করেছেন তিনি।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আজ ২৮ এপ্রিল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো জাহিদ হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৭ মে অথবা নিয়োগ থেকে চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিল সরকার। চুক্তি অনুযায়ী ১৬ মে তার মেয়াদ শেষ হবে।

বিএসইসির আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসাবে চারবার দায়িত্ব পালন করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহন করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্বপর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ উপস্হাপিকা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031