• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএসইতে নতুন তিন কমিশনার নিয়োগ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৪
বিএসইতে নতুন তিন কমিশনার নিয়োগ

Oplus_131072

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) ও কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোহসীন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

বুধবার (৮ মে) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদকে আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য, পিআরএল ভোগরত কর্মচারী কল্যাণ বোর্ড এর সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী কে আগামী ২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছরের জন্য এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ কে আগামী ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে অথবা পরবর্তী যোগদানের তারিখ হতে ৪ বছর মেয়াদের জন্য এ পদে পুনঃনিয়োগ প্রদান করা হলো।

গত ২৮ এপ্রিল অধ্যাপক শিবলীরুবাইয়াত-উল-ইসলাম চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আবার নতুনভাবে।