• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা একাডেমির কার্যক্রমে গুনগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
বাংলা একাডেমির কার্যক্রমে গুনগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি গঠন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট লেখক গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজমকে সদস্য সচিব  মনোনিত করে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনের সমন্বয়ে ১৯ (ঊনিশ) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মহাপরিচালক, বাংলা একাডেমি এই কমিটিকে সকল প্রকার সাচিবিক সহায়তা প্রদান করবেন।

 কমিটিকে আগামী ০৩ মাসের মধ্যে সকল কার্যক্রম সম্পাদন করে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।

 কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আবদুল হাই শিকদার, কবি, প্রাবন্ধিক ও সম্পাদক, দৈনিক যুগান্তর,সলিমুল্লাহ খান, অধ্যাপক, গবেষক ও বিশিষ্ট লেখক, সুমন রহমান, অধ্যাপক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ, ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ব্রাত্য রাইসু,  বিশিষ্ট কবি,মোহাম্মদ রোমেল, বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক, মাহবুব মোর্শেদ, মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), লতিফুল ইসলাম শিবলী, নির্বাহী পরিচালক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, আফসানা বেগম, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, আ আল মামুন, অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবী,সাখাওয়াত টিপু, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক,রিফাত হাসান, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী, এহসান মাহমুদ, বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক, দৈনিক সমকাল, কাজী জেসিন, বিশিষ্ট কবি ও সাংবাদিক, আহমাদ মোস্তফা কামাল, বিশিষ্ট কথাসাহিত্যিক ও অধ্যাপক, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ, জাভেদ হুসেন, বিশিষ্ট লেখক ও অনুবাদক, সহুল আহমদ মুন্না, গবেষণা বিশেষজ্ঞ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

 

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930