বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর ফ্রান্সের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর ফ্রান্সের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ (সোমবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত H.E. Mr. Jean-Marc Séré-Charlet বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।