• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫নং ক্যাটাগরাইজেশন ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর ১৫নং ক্যাটাগরাইজেশন ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫নং ক্যাটাগরাইজেশন ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর- এর অফিসার্স ট্রেনিং স্কুলে গত ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার অনুষ্ঠিত হয়। এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সনদপত্র লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর- এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষালব্ধ প্রকৌশল জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন এবং বিমান রক্ষণাবেক্ষণে নিরাপত্তা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। উক্ত কোর্সে ফ্লাইট লেফটেন্যান্ট ইমরান হোসেন প্রথম স্থান অধিকার করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট, ঘাঁটি ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অফিসার্স ট্রেনিং স্কুল এর প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031