• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ

গত ১১ জুলাই ২০২৫ তারিখে কর্ণফুলী ইপিজেডে (KEPZ) অবস্থিত M/S ZANT ACCESSORIES LTD নামক একটি ফোম প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর ঘাঁটি অধিনায়কের নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের ২৫ সদস্যের ০২টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও কোস্ট গার্ডের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930