• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকাস্থ বিমান বাহিনী সদর দপ্তর-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। সম্মেলনে তিনি উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় সম্মানিত প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031