বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ খ্রি. এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ খ্রি. এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
অদ্য বিকাল ০৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ২০, ২১ ও ২২ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র ,শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক,পুলিশ সুপার, নোয়াখালী ও সম্মানিত সভাপতি নিয়োগ বোর্ড।
এ সময় পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিঁনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, পরীক্ষার্থীদের পুলিশ লাইন্সে প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশ পত্রে উল্লেখিত ছবির সাথে সরাসরি মুখের ডিটেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং নিয়োগ বোর্ডের সভাপতি মহোদয় নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ জানান।
উক্ত ব্রিফিং প্যারেডে সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখালীসহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।