• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ পিপিপি শিল্প মেলা-২০২৪ এ ইন্ডিয়া প্যাভিলিয়নে ২২ টি ইন্ডিয়ান কোম্পানীর জমজমাট স্টল

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
বাংলাদেশ পিপিপি শিল্প মেলা-২০২৪ এ ইন্ডিয়া প্যাভিলিয়নে ২২ টি ইন্ডিয়ান কোম্পানীর জমজমাট স্টল

রাজীব-তাজ

২০২৪ এ অনুষ্ঠেয় ১৬ তম বাংলাদেশ প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প প্রদর্শনীতে ইন্ডিয়া প্যাভিলিয়ন দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। ওয়ার্ল্ড এসোসিয়েশন ফর স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এর উদ্যোগে এবং ভারতের ক্ষুদ্র, ছোট এবং মাঝারী উদ্যোগ মন্ত্রণালয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় ভারতীয় ২২ টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। অত্যাধুনিক সব প্লাস্টিক কাচামাল প্রদর্শন করতে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরাস্থ আইসিসিবি হলে ২৪-২৮ জানুয়ারী অনুষ্ঠেয় ট্রেড শোতে অংশ নিয়েছে। যেসব ভারতীয় প্রতিষ্ঠান আছে, তারা হল: অঘোরা কালারটেক প্রা: লি:, অঞ্জনী ক্লোজারস প্রা: লি:, বর্গী ব্রাশ মেশিনারী প্রা: লি:, এনারকন এশিয়া প্যাসিফিক সিস্টেম প্রা: লি:, জিডিকে সল্যুশনস, গিরধর রোল র‍্যাপ প্রা: লি:, হাই টেক গ্লোবাল প্রা: লি:, হাই টেক ইন্টারন্যাশনাল, হলোসেফ সিকিউরিটি লেভেল প্রা: লি:, জেজে প্লাসটালয় প্রা: লি:, জোয়ালা পলিমারস ইন্ডাস্ট্রিজ, কুবের পলিপ্লাস্ট, এম জে পিগমেন্ট এন্ড এডিটিভস, মা পেট প্রা: লি:, প্রাসাদ জিডব্লিউকে কুলটেক লি:, প্রাসাদ কোচ টেকনিক প্রা: লি:, রেডিসি প্লাস্টিকস ইন্ডিয়া প্রা: লি:, কুবে রিসাইক্লিং প্রা: লি:, ইউনাইটেড কনসেপ্টস এন্ড সল্যুশনস লি: এবং সিকা প্লাস্টিক মেশিনারী প্রা: লি: – এরা প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং উপাদান সহ তৈরি নমুনা পণ্য, সেবা ও সমাধান তুলে ধরার প্রত্যয়ে বাংলাদেশে প্রদর্শনীর উদ্দেশ্যে আগমণ করেছে।

মোট ৩৮ জন সদস্য নিয়ে আসা প্রতিনিধি দলের নেতৃত্ত্ব দিচ্ছেন ড. সঞ্জীব লায়েক, যিনি আন্তর্জাতিক সংস্থা ওয়াসমি গ্লোবাল এর এক্সিকিউটিভ সেক্রেটারী এবং সাথে আছেন উপদেষ্টা সুভাষ রানা। উল্লেখ্য, এই আন্তর্জাতিক সংস্থার অফিস ভারতের নয়দা ফিল্ম সিটিতে অবস্থিত। বাংলাদেশ সহ ১০০’র বেশী দেশে এদের সদস্য প্রতিনিধি রয়েছে। ভারত সরকারের ভিশন-২০২৭ এ পৃথিবীর ৩য় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে বাস্তবায়নে তারা দারুণ সহযোগিতা রাখছে। ভারত সরকার চায় এই মন্ত্রণালয় থেকে জিডিপিতে ৫০% অবদান, রপ্তানীতে ৭০% অবদান এবং ৮০-৯০% চাকরীর ব্যবস্থাকরণ। উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ওয়াসমি বিগত ৪৩ বছর ধরে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য পলিসি এডভোকেসি, সেমিনার‍, কনফারেন্স সহ দক্ষতা উন্নয়নের জন্য সমর্থন দিয়ে আসছে। আবার, অর্থ যোগান, প্রযুক্তি এবং বাজারে প্রবেশ গম্যতা নিশ্চিত করণে তাদের অসামান্য ভূমিকা আছে। এই প্রদর্শনীতে তাদের আশা বাংলাদেশের বাজার নতুন রূপে খুঁজে বের করা এবং বাংলাদেশ সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031