• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি: নাছিম

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৩
বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে গিয়েছে, এগিয়ে যাবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে ইনশাল্লাহ।

আজ ৮ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ৮ আসনে প্রধান নির্বাচনী অফিসে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে আমরা ঢাকা ০৮ আসনের মানুষের ঘরে ঘরে যাবো, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবো, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য ভোট চাইবো। এই এলাকার মানুষ যাতে সকল নাগরিক সুবিধা ঠিকমতো পায়, স্মার্ট এলাকা হয় তার জন্য আমরা কাজ করব। ঢাকা ০৮ আসনকে আমরা স্মার্ট ঢাকার মডেল হিসেবে গড়ে তুলবো।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ড, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাফিউল করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু,শাহজালার মুকুল, ওবায়দুল হক খান, আনোয়ার পারভেজ টিংকু, মনোয়ারুল ইসলাম বিপুল সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031