ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নাোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নাোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
আজ শনিবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব টি. এম মোশাররফ হোসেন মহোদয়।
নবাগত পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার জনাব টি.এম মোশাররফ হোসেন মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিঁনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিঁনি পুলিশ সুপার, খুলনা জেলায় কর্মরত ছিলেন।