আজ মঙ্গলবার নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী এবং জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দ।