• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুঁজিবাজারে ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেয়া হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪
পুঁজিবাজারে ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেয়া হয়েছে

দেশে শেয়ারবাজারে আরও ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওযা হল। শেয়ারবাজারে লেনদেন ও সূচক বৃদ্ধির ফলে যে আস্থার আভাস দেখা যাচ্ছে, তার প্রেক্ষিতে কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আবার নতুন করে ৬ কোম্পানির উপর থেকে ফ্লোর তুলে নেওয়ায় ফ্লোরপ্রাইসের আওতায় থাকা কোম্পানির সংখ্যা ১২টি থেকে কমে ৬টিতে নেমেছে।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত কোম্পানিগুলোর উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
যে কোম্পানিগুলোর উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, রেনাটা বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।
প্রথম তিনটি কোম্পানি তথা আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা ও ওরিয়ন ফার্মার শেয়ারের উপর কাল বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকেই ফ্লোরপ্রাইস তিনটি কোম্পানির উপর থাকবে না।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031