• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পার্টনারশীপে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল প্রগতি-টয়োটা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
পার্টনারশীপে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল প্রগতি-টয়োটা

আজ (১৩ডিসেম্বর’২০২৫খ্রি.) রোজ: শনিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র অধীনস্থ প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ (পিআইএল) এর কারখানায় এক আরম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রগতি-টয়োটা পার্টনারশীপ বাণিজ্যিক কার্যক্রমের যাত্রা শুরু হলো। এ যাত্রার মধ্যে দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাষ্ট্রিজ আরো একধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রগতি-টয়োটা পার্টনারশীপ করে টয়োটা গাড়ি বাজারজাত শুরু করায় এদেশের শিল্প খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। বিশ্বমানের টয়োটা ব্রান্ড দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ও টেকসই ফিচারযুক্ত গাড়ি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করায় জাতি’র জন্য এক মাইলফলক হয়ে থাকবে। এ যাত্রা ব্যবসা বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা করল।

টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং বিশেষ অতিথির বক্তব্যে বলেন প্রগতি-টয়োটা আজ থেকে প্রথম যাত্রা শুর করল। বিশ্বাস আস্থা আর সক্ষমতায় এ সম্পর্ক আরো দৃঢ় হবে আরো নুতন উচ্চ মাত্রায় যাবে। প্রগতির মাধ্যমে টয়োটা বাংলাদেশে তাদের গ্রাহকদের সেবার মান আরো বেশি বাড়াতে ও সহজতর করতে এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলো। তিনি প্রগতির আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের শুরুতে বিএসইসি ও প্রগতি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মু. আনোয়ারুল আলম আলম জানান প্রগতি-টয়োটা পার্টনারশীপের আওতায় প্রথম লটের টয়োটা হায়েস কমিউটার ৩৬টি গাড়ি প্রগতির কারখানায় চলে এসেছে। বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর আজ শুভ উদ্বোধন করা হলো।

প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কালাম আজাদ এসিএস স্বাগত ও সূচনা বক্তব্যে প্রগতি-টয়োটা পার্টনারশীপে বাণিজ্যিকভাবে যাত্রার শুরু এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান টয়োটা হাইএস কমিউটার-এর আজ থেকে সরবরাহ কার্যক্রম শুরু হলো।

অনুষ্ঠান শেষে বিএসইসি’র চেয়ারম্যান ও টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও উর্ধ্বতন কর্মকর্তার নিকট টয়োটা হাইএস কমিউটার এর প্রথম গাড়ি হস্তান্তর করেন। এরপর সম্মানিত শিল্প সচিব, বিএসইসি’র চেয়ারম্যান ও টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930