• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪
নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাত

অনুষ্ঠান শেষে নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পল হুজিস (Paul Hujits) পররাষ্ট্রমন্ত্রী ভ. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সামগ্রিক উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডসের পররাষ্ট্র মমন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য দেশের মত কনভেনশন-এ যোগদানের আট মাসের মধ্যে এতে পক্ষভুক্ত অন্য দেশগুলোর চূড়ান্ত সমর্থন নিয়ে বাংলাদেশী নাগরিকদের জন্য ই-এপিপি বা ইলেকট্রনিক এপোস্টিল প্রোগ্রাম সম্পূর্ণভাবে চালু করা সম্ভবপর হবে।

ইন্সট্রুমেন্ট অব একসেশন হস্তান্তর অনুষ্ঠানে নেদার‌ল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু: রিয়াজ হামিদুল্লাহ্, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেড অভ ট্রিটিজ ডিভিশন, ডেপুটি সেক্রেটারি জেনারেল অভ হেগ কনফারেন্স অন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল’, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ উইংয়ের মহাপরিচালক ড. শাহ্ মোঃ তানভীর মনসুর এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।