নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র্যাব ফোর্সেসের কার্যক্রম
নিষিদ্ধ পলিথিন নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টিতে র্যাব ফোর্সেসের কার্যক্রম
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রচলিত আইন ও বিধির আলোকে বিভিন্ন ধরণের সংঘটিত অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ এবং আইনানুগ প্রক্রিয়ায় বিচারের আওতায় আনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপহরণ, প্রতারণা ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধের বিরুদ্ধে র্যাবের নিরলস কার্যক্রম জননিরাপত্তা প্রতিষ্ঠায় রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত।
২। রাষ্ট্রীয় পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব বিভিন্ন সময় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বর্তমানে এর ব্যবহার এখনও লক্ষ্য করা যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
৩। এই প্রেক্ষাপটে, নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আজ র্যাবের উদ্যোগে রাজধানীর খিলগাঁও ও বাসাবো কাঁচাবাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও সাধারণ জনগণের মাঝে পলিথিনের ক্ষতিকর দিক, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহার এবং প্রচলিত আইনের আওতায় শাস্তির বিধান বিষয়ে অবহিত করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত দুইজন কর্মকর্তা উপস্থিত থেকে কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।
৪। উক্ত কার্যক্রমের পাশাপাশি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং পরিকল্পিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।