• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নিরঙ্কুশ জয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৪
নিরঙ্কুশ জয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন পন্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাজুস প্রেসিডেন্ট বলেন, শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন বিশ্বরাজনীতিতে। শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকার জুয়েলারি শিল্প উন্নয়েন প্রত্যাশা পূরন করবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031