• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৫
নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে রামপুরা, হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ

রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদ এর সভাপতি মুফতী হাফিজুদ্দীন সাহেব বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে। নারী সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত প্রস্তাবনাগুলো সবই সুস্পষ্ট কুরআন-সুন্নাহ, আদর্শ সমাজ ও সুস্থ সংস্কৃতিবিরোধী। বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন রয়েছে। হাজার বছর ধরে চর্চিত সে আইনকে বাতিল করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব দেয়া বাতুলতা ছাড়া বৈ কি। প্রকারান্তরে নারী কমিশন একক স্যেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দিয়েছে। এটি ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানের ধর্মীয় স্বাধীনতার মূলনীতির সাথে সাংঘর্ষিক।

আজ ২৩ মে’ ২৫, শুক্রবার বাদ জুমা রামপুরা ব্রীজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবীতে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম,
মুফতি মোহাম্মদ আলী, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মুফতী আনিসুর রহমান, মুফতি তাসফীন মাহমুদ, মুফতী সাইফুল্লাহ, মুফতি জামিল, হাফেজ মাওলানা মুফতী আরমান প্রমুখ।
অন্যান বক্তারা বলেন, নারীকে তালাকের সমানাধিকার দেয়ার যে প্রস্তাব নারী সংস্কার কমিশন দিয়েছে, তার মাধ্যমে মূলত ইসলাম নির্ধারিত স্বামী-স্ত্রীর তালাক ব্যবস্থাকে বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতির মাধ্যমে ট্রান্সজেন্ডার, সমকামিতা, অশ্লীলতা ও লুচ্চামীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বৈধতা দেয়ার পাঁয়তারা করছে। এসব নোংরামী এবং জাতীয় সংস্কৃতি পরিপন্থী প্রস্তাব কোন মুসলমান তো ভালো সভ্য কোন মানুষ মেনে নিতে পারেনা। তথাকথিত নারী কমিশনের প্রস্তাব কোটি কোটি নারীকে অপমানিত করেছে। মা-বোনদেরকে চরমভাবে ট্রমায় ফেলে দিয়েছে। তাদের হৃদয়ে কুঠারাঘাত করেছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031