আন্তর্জাতিক প্লাস্টিক মেলা: বিশ্বমানের পণ্য নিয়ে নজর কাড়ছে দেশীয় প্রতিষ্ঠান ‘ঝরনা ম্যানুফ্যাকচারিং’
আন্তর্জাতিক প্লাস্টিক মেলা: বিশ্বমানের পণ্য নিয়ে নজর কাড়ছে দেশীয় প্রতিষ্ঠান ‘ঝরনা ম্যানুফ্যাকচারিং’
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে সম্প্রতি সম্পন্ন হওয়া ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শিল্পমেলায় অভূতপূর্ব সাড়া পেয়েছে দেশের উদীয়মান প্যাকেজিং প্রতিষ্ঠান ঝরনা ম্যানুফ্যাকচারিং (প্রোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। প্রথমবারের মতো এই মেলায় অংশগ্রহণ করেই প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবনী পণ্য এবং দ্রুততম সরবরাহ নিশ্চিতের সক্ষমতা প্রদর্শন করে দর্শনার্থী ও ব্যবসায়ীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
মেলায় ঝরনা ম্যানুফ্যাকচারিং তাদের বহুমুখী প্যাকেজিং পণ্যের বিশাল সংগ্রহ প্রদর্শন করে। এর মধ্যে শিশুদের প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজিং থেকে শুরু করে কফি এবং কয়েন প্যাকেজিং সলিউশন পর্যন্ত বৈচিত্র্যময় পণ্য স্থান পায়। মেলায় বিশেষভাবে উন্মোচন করা হয় তাদের নতুন মাল্টি-পারপাস পণ্য ‘ডাবল বাবু’। উল্লেখ্য, প্রতিষ্ঠানের সকল পণ্য শতভাগ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে, যা আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মেলার অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঝরনা ম্যানুফ্যাকচারিং-এর (চেয়ারম্যান) মো: ইবাদুল বলেন,“আমরা আন্তর্জাতিক মানের প্যাকেজিং পণ্য দেশেই উৎপাদন করছি। আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সুরক্ষা নিশ্চিত করা।”
“আমরা কেবল প্যাকেজিং তৈরি করি না, পণ্যের নিরাপত্তা নিশ্চিত করি। আমাদের বিশেষত্ব হলো দ্রুততম সেবা। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পণ্য সরবরাহ (Delivery) করার সক্ষমতা আমাদের রয়েছে। বর্তমানে আমাদের কারখানায় বিপুল পরিমাণ ‘রেডি স্টক’ নিশ্চিত করা হয়েছে যাতে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা দেওয়া যায়।”
ঝরনা ম্যানুফ্যাকচারিং-এর উল্লেখযোগ্য পণ্যসমূহ হল-সিঙ্গেল ও ডাবল লেয়ার বাবল র্যাপ: পণ্যকে আঘাত ও ঘর্ষণ থেকে সুরক্ষা দিতে অতুলনীয়। বর্তমানে ৯৫ মিটার এবং ১০০ মিটারের রোল পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে।ইলেকট্রনিক্স ও ভঙ্গুর পণ্যের জন্য উন্নত কুশনিং সুবিধা।থার্মাল তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা রোধে বিশেষায়িত প্রযুক্তি।গ্রাহকের পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের বাবল র্যাপ তৈরির সুবিধা।
বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের খ্যাতনামা গার্মেন্টস ও ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ঝরনা ম্যানুফ্যাকচারিং বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা ও সুনাম বয়ে আনছে।
ঝরনা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশের একটি বিশ্বস্ত এক্সপোর্টার এবং প্যাকেজিং সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠান—সবার জন্য টেকসই, কার্যকর এবং সাশ্রয়ী সুরক্ষা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।