• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুর্গাপূজার মণ্ডপে হামলা, স্বর্ণের মুকুট চুরির ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্বেগ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
দুর্গাপূজার মণ্ডপে হামলা, স্বর্ণের মুকুট চুরির ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্বেগ

পুরোনো ঢাকার দূর্গাপূজায় তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। পৃথক দু‌টি ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য ক‌রছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শ‌নিবার (১২ অক্টোবর)
এক বিবৃ‌তিতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। বিবৃ‌তিতে বলা হয়েছে, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। এগুলো দুঃখজনক ঘটনা। তারা (যারা এসব ঘটনা ঘ‌টিয়েছে) একটি পদ্ধতিগত প্যাটার্ন অনুসরণ করে অপবিত্রতা তৈ‌রি করে এবং মন্দির ও দেবতাদের ক্ষতি করে, গত কয়েক‌দিনের ঘটনা থেকে আমরা এ‌টি লক্ষ্য করেছি।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031