দিন মেয়াদ বাড়লো জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এরশেষ হবে ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে
দিন মেয়াদ বাড়লো জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এরশেষ হবে ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
১০ম দিনে উপচে পড়া ভিড়; লোক-সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ দর্শকরা: সাপ্তাহিক ছুটির দিনে দুপুর থেকেই জমে ওঠে জাতীয় পিঠা উৎসব। বিকেলে লোক-সাংস্কৃতিক পরিবেশনা দেখতে ভিড় জমতে থাকে একাডেমি প্রাঙ্গনে। স্টলে স্টলে বাহারি স্বাদের পিঠার পাশাপাশি লোক-সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। অনুষ্ঠানের শুরুতেই নাটক পরিবেশন করে ঢাকা পদাতিক। এরপর মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার পরিবেশন করে পাপেট প্রদর্শনী। দিব্য সাংস্কৃতিক সংগঠন নৃত্য পরিবেশন করে। নৃত্য পরিচালনা করেছেন দীপা খন্দকার, সমবেত নৃত্য “শাইলের ক্ষেতে” পরিবেশন করেনি তারা। নাও ছাড়িয়া দে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ ব্যালেট ট্রুপ, নৃত্য পরিচালনায় আমানুল হক। মোঃ জোবায়ের আহমেদ টিপু পরিবেশন করেন একক আবৃত্তি। জনপ্রিয় আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টপাধ্যায় পরিবেশন করেন একক আবৃত্তি, আহসান হাবীব এর কবিতা “হক নাম ভরসা” । একক সঙ্গীত পরিবেশন করেন টুম্পা সমদ্দার, সহযোগী অধ্যাপক, ফৌজিয়া নওশীন (শিশু)। গীত বাদ্যে লোক দর্শন বিশেষ গীতি আলেখ্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত দল। এছাড়াও একক সঙ্গীত, সমবেত সঙ্গীত,নৃত্য পরিবেশিত হয়েেছ।