• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি’র ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকারপ্রস্তাবিত বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৫
ঢাবি’র ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকারপ্রস্তাবিত বাজেট অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ১৭ জুন ২০২৫ মঙ্গলবার প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রেস ব্রিফিং-এ ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ৯শ’ ৯৩ কোটি ৯৩ লাখ টাকা। গত বছরের তুলনায় এবারের বাজেট ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা বেশি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ১ হাজার ২শ’ ৫১ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৮শ’ ৮৩ কোটি ৪ লাখ টাকা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে ৯০ কোটি টাকা পাওয়া যাবে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬২ কোটি ৪১ লাখ টাকা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৯শ’ ৭৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ৯শ’ ৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। এবছর বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। এবছর এ খাতে বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। গতবারের বাজেটে বেতন ও ভাতা খাতে ৬৭ দশমিক ৮১ শতাংশ ব্যয় ধরা হয়েছিল। এবছর এই খাতে ব্যয় ধরা হয়েছে ৬২ দশমিক ৬৯ শতাংশ। পণ্য ও সেবা-সহায়তা খাতে গত বাজেটে ব্যয় ছিল ২৩ দশমিক ৩৩ শতাংশ। এবছর এই খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ দশমিক ৬২ শতাংশ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031