• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’

‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’- এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’।

১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন বৈষম্য-বিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অগ্রপথিক শহীদ আবু সাঈদের শ্রদ্ধেয় মা মনোয়ারা বেগম। উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মূল আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।

উৎসবে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন। এ ছাড়াও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, কবিতার গান ও কাব্য-নৃত্য অনুষ্ঠিত হবে।

উৎসবে আপনার সবান্ধব উপস্থিতি ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে শহীদদের চেতনা ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পথে আমাদের আরও সাহসী ও উজ্জীবিত করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930