রিপোর্ট: রাজীব-তাজ
রাজধানী ঢাকার বিআইসিসিতে শুরু হয়েছে আবাসন ব্যবসা খাতের বৃহত্তম প্রদর্শনী রিহ্যাব মেলা-২০২৪। চলবে ২৭ ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত। এক ছাদের নীচে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের মধ্যে গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানী চমকপ্রদ সব আবাসন অফার ও মনোরম প্রজেক্ট নিয়ে রিহ্যাব মেলায় অংশগ্রহণ করেছে। ক্রেতা দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে গ্রীণ হাট। এই মেলায় তাদের স্টলে স্পট বুকিং দিলেই মূল্যবান পুরষ্কার যেমন- আইফোন ১৬ জেতার সুবর্ণ সুযোগ থাকছে। উল্লেখ্য, ২০২৩ সালে রিহ্যাবে সদস্যপদ লাভ করলেও আবাসন খাতে ব্যবসা করছে তারা ২০১২ সাল থেকেই। তৃতীয় প্রজন্মের হাতে ব্যবসা তুলে দেওয়ার অভিপ্রায়ে সুনামের সাথে অভিযোগ বিহীন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এটি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঢাকার বসুন্ধরা আবাসিক, মিরপুর-১৩, ইসিবি চত্ত্বর, বনশ্রী ও ধানমন্ডিতে আবাসিক ও বাণিজ্যিক অনেক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে, আরও কয়েকটি বিদেশী ঘরানার অত্যাধুনিক কনডো নির্মাণ চলমান রয়েছে। পরিবেশ বান্ধবতা ও রাজউকের নীতিমালা অনুসরণে অত্যন্ত সজাগ এই কোম্পানিটি।
মেলায় কথা হয় গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানীর চেয়ারম্যান মো: সোহাগ হোসাইন এর সাথে। তিনি জানান- “বিদেশী স্ট্যান্ডার্ড অনুসারে বাংলাদেশে রিয়েল এস্টেট প্রজেক্ট করতে চাই আমরা। তাই ২০৬ কাঠা জমির উপর ঢাকার ইসিবিতে কাজ শুরু হয়েছে গ্রীণ হাট কনডোমিনিয়ামের৷ ১৫ তলার অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই কনডোতে থাকছে উন্মুক্ত প্রাংগন, বাস্কেটবল কোর্ট, শিশুদের প্লেগ্রাউন্ড, কনডোর চারপাশ দিয়ে নিরিবিলি হাটার জন্য ওয়াকিং ট্রাক, রুফটপ মসজিদ, নারী-পুরুষের জন্য ২০,০০০ বর্গফুটের আলাদা সুইমিংপুল, ফার্মেসী, ক্লাব ও বিভিন্ন ইভেন্টের জন্য কমিউনিটি স্পেস। এটি ছাড়াও বনশ্রীতে ঠিক একই ঘরানার আরেকটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। গ্রীণহাট সম্মানিত ক্রেতাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সেবা প্রদান করতে চায়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট, বিল্ডিং বা প্রজেক্ট হস্তান্তরে নিয়মিতভাবে গুরুত্ত্ব দিচ্ছি। যথাসম্ভব অত্যাধুনিক নকশা ও উত্তম উপকরণ নিশ্চিত করার মাধ্যমে আমাদের সব ধরণের আবাসন প্রজেক্টগুলো সম্মানিত ক্রেতাদের হাতে তুলে দিতে ইচ্ছুক। ক্রেতা সাধারণ যেন তাদের সাধ্যের মধ্যে সেরা বিলাসবহুল ফ্ল্যাট বা আবাসন পেতে পারে, সেটি সুনিশ্চিত করতে গ্রীণহাট রিয়েল এস্টেট বদ্ধপরিকর।” গোটা আবাসন খাতের উন্নয়নে কয়েকটি পরামর্শ দিয়ে জনাব সোহাগ হোসাইন বলেন- “রাজউকের নীতিমালা সংস্কার ও যুগোপযোগী করা জরুরী। দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিও যেন দ্রুত স্থির হয়, সেই কামনা করি।”
গ্রীণহাট রিয়েল এস্টেট এর অফিস ঠিকানা: ৫০৯, হুসনা সেন্টার, লেভেল ৬, গুলশান এভিনিউ, ঢাকা। তাদের ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানা যাবে।