রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার বিআইসিসি এক্সিবিশন সেন্টারে জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের আবাসন ব্যবসা খাতের বৃহত্তম প্রদর্শনী রিহ্যাব মেলা-২০২৪। (২৩-২৭) ডিসেম্বর পর্যন্ত লক্ষাধিক দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল এই মেলাটি। এক ছাদের নীচে দেশের নামকরা সব আবাসন প্রতিষ্ঠান আকর্ষণীয় প্রজেক্ট ও অফার নিয়ে এই মেলায় অংশ গ্রহণ করেছে। ২২ বছর ধরে আবাসন খাতে সফল ভাবে ব্যবসা করা আনোয়ার ল্যান্ডমার্ক এর স্টল নং ৭। এই মেলায় তারা অত্যাধুনিক কনডো এবং সেরা লোকেশনগুলোতে, যেমন- গুলশান ও ধানমণ্ডিতে আবাসিক এবং বাণিজ্যিক প্রজেক্ট এর নতুন ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ব্যবসা জগতের শুরু থেকেই তারা এই ধারা অব্যাহত রেখেছে।
মেলায় কথা হয় জেনারেল ম্যানেজার [সেলস ও মার্কেটিং] তানভীর আহাদ এর সাথে। তিনি জানান- “আমরা বরাবরের মতই এবারও অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানসম্মত কাজকে অত্যন্ত গুরুত্ত্ব দেয় আনোয়ার ল্যান্ডমার্ক, কেননা আমাদের শত বছরের ব্যবসা ঐতিহ্য রয়েছে৷ সম্মানিত ফ্ল্যাট মালিকদের সময়মত প্রজেক্ট বুঝিয়ে দিতে আমরা ওয়াকিবহাল থাকি সদা-সর্বদা। রিহ্যাব এবার বেশ ভালো আয়োজন করেছে। নতুন সরকার ও রাজউকের উচিত বিদ্যমান নীতিমালা গুলো উন্নততর করা এবং সবার মঙ্গল হয় এমন কিছু উদ্যোগ হাতে নেওয়া।” প্রজেক্ট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আনোয়ার ল্যান্ডমার্কের অফিস এবং ওয়েবসাইট দ্রষ্টব্য। অফিস- ২৭, দিলকুশা, বা/এ, মতিঝিল,ঢাকা ওয়েবসাইটঃwww.anwarlandmark.com