রাজধানীর কারওয়ান বাজারে অবস্হিত প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। এর মধ্যে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। তারপর তারা বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথম আলোর অফিসে হামলা শুরু হয়। পরে ডেইলি স্টারে হামলা চালানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর একদল লোক পত্রিকাগুলোর অফিসের সামনে গিয়ে জড়ো হয় এবং হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। প্রথম আলোর সামনের সড়কেও আগুন জ্বালাতে দেখা গেছে এবং অফিসের মূল্যবান জিনিসপত্র জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা। এছাড়া, অফিস দুইটির মধ্যে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে।তারা বাইরে বের হতে পারছে না বলে জানা গেছে।