• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
“ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রকল্পে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

আইসিটি বিভাগের EDGE প্রকল্পের আওতায় দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কার্যক্রম শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা, এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণে শিক্ষার্থীরা Microsoft Office Application এবং Graphics Design বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবে।

প্রাথমিকভাবে, ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)।

EDGE প্রকল্প আশা করছে, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সক্ষম করবে। একইসঙ্গে, দেশে একটি দক্ষ, স্মার্ট ও প্রযুক্তি-সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031