• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন


বিশেষ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত প্রায় ১১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিকতার শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাইসাইকেল নিয়ে মাঠে ময়দানে তথ্য সংগ্রহ করে বেরিয়েছেন। মফস্বল সাংবাদিকতায় তাঁর অবদান ও স্মৃতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।